অনেকে সারাজীবন পরিশ্রম করেও আর্থিক স্বচ্ছলতা অর্জন করতে পারেন না। কিন্তু কেন? কারণ তারা শুধু পরিশ্রম করে, কিন্তু কৌশলের মাধ্যমে অর্থ উপার্জনের পথ খোঁজে না। সফল ও ধনী মানুষদের মতো অর্থ উপার্জনের মূল সূত্রগুলো বুঝতে না পারার কারণে তারা গরিবই থেকে যান।
আসুন এবার আয় বা ইনকামের ধরনগুলো সহজভাবে বুঝে নিই—
১. একটিভ ইনকাম : যত কাজ, তত আয়
এটি এমন ইনকাম, যা আপনি সরাসরি সময় ও শ্রম দিয়ে অর্জন করেন। যেমন :
- চাকরি
- দোকান চালানো
- টিউশনি বা ফ্রিল্যান্সিং
এই ইনকামের সমস্যা হলো— আপনি যতক্ষণ কাজ করবেন, ততক্ষণই টাকা আসবে। আপনি অসুস্থ, ছুটিতে বা কাজ বন্ধ মানেই আয় বন্ধ। দিনে ১০-১২ ঘণ্টার বেশি কাজ করাও সম্ভব নয়। তাই আপনি যতই কষ্ট করুন না কেন এই ইনকামের সীমা কখনওই পেরোনো যাবে না।
২. প্যাসিভ ইনকাম : আয় চলবে, আপনি ঘুমালেও…
এই ইনকাম একবার তৈরি হলে, পরেও আপনি কাজ না করেও টাকা পেতে থাকবেন। যেমন :
- ইউটিউব চ্যানেল থেকে ইনকাম
- বই বা ই-বুক বিক্রি
- অনলাইন কোর্স
- বাড়ি ভাড়া
- অ্যাফিলিয়েট মার্কেটিং বা ওয়েবসাইট
এসব আয়ের জন্য শুরুতে সময়, দক্ষতা ও বিনিয়োগ দরকার। তবে একবার গড়ে তুলতে পারলে এটি নিয়মিত এবং স্থায়ী আয় দিতে পারে। ধনী হতে হলে প্যাসিভ ইনকাম অপরিহার্য।
৩. পোর্টফোলিও ইনকাম : আপনার টাকা কাজ করবে, আপনি না…
এটি হলো বিনিয়োগ থেকে অর্জিত আয়। এতে আপনি সরাসরি কাজ করবেন না, কিন্তু আপনার টাকাই উপার্জনের কাজ করে :
- শেয়ারবাজার
- রিয়েল এস্টেট
- মিউচুয়াল ফান্ড
- নতুন স্টার্টআপে বিনিয়োগ
- ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি
ধনী মানুষরা এই ইনকামকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কারণ এটি মূলধন বাড়ায় এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে।
‘২০-৮০’ নিয়ম : আপনি কোন্ দলে?
বিশ্বের ২০% মানুষ নিয়ন্ত্রণ করে ৮০% সম্পদ। আর বাকি ৮০% মানুষ সারাজীবন খেটে মরে গেলেও কিছুই অর্জন করতে পারে না— কারণ তারা একটিভ ইনকামে আটকে থাকে, আর প্যাসিভ বা পোর্টফোলিও ইনকামের কথা ভাবে না।
আপনি কী করতে পারেন?
১. খরচ কমিয়ে সঞ্চয় করুন
অপ্রয়োজনীয় খরচ কমান। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।
২. সেই সঞ্চয় কাজে লাগান
শুধু ব্যাংকে জমিয়ে রেখে লাভ নেই। তা দিয়ে প্যাসিভ বা পোর্টফোলিও ইনকামের পথ খুঁজুন।
৩. নতুন কিছু শিখুন, সময় দিন
প্যাসিভ ইনকামের জন্য আপনাকে হয়তো নতুন কিছু শিখতে হবে। ধৈর্য ধরুন। সময় দিন।
শুধু চাকরি বা ছোট ব্যবসা করে বড় অর্থনৈতিক স্বাধীনতা আসবে না। আসবে যখন আপনি বুঝবেন— একটিভ ইনকাম দিয়ে জীবন শুরু হয় কিন্তু প্যাসিভ ও পোর্টফোলিও ইনকাম দিয়েই আপনি সত্যিকার অর্থে সফল হতে পারেন।
তাই আজ থেকেই পরিকল্পনা শুরু করুন। ছোট পরিমাণ হলেও প্যাসিভ ইনকামের দিকে এক পা এগিয়ে যান। আপনি চাইলে পারবেন— শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গির…
Post a Comment