ক্যারিয়ার শুরুর আগের প্রস্তুতি প্রস্তুত তো?

প্রায় প্রত্যেকটা কাজেরই একটা prerequisite আছে। যেমন সাঁতার কাটতে গেলে পানি লাগবে, উড়তে গেলে প্লেন লাগবে, খেতে গেলে লাগবে প্লেট। ঠিক তেমনি ক্যারিয়ারে ঢোকবার আগে কিছু বেসিক প্রয়োজন / requirement আছে যা ছাড়া কোনো ক্যারিয়ার শুরু করাই উচিত নয় বলে মনে করি। 

এ লেখা যারা কেবল ক্যারিয়ার শুরু করবেন বা কেবল শুরু করেছেন তাদের জন্য। আমার গত ৩৩ বছর চাকরির অভিজ্ঞতা থেকে লিখছি।
সবই ইংরেজি C দিয়ে শুরু। প্রত্যকটা পয়েন্ট এ Yes/No টিক মার্ক দিয়ে দেখেন কতটুকু রেডি আপনি আজ।

#Communication - 

বাংলা ও ইংরেজিতে তিন মিনিট একনাগাড়ে সবার সামনে কথা বলতে পারবেন?
পারবেন দু পাতার একটা ইমেইল লিখে পরিস্কার ভাবে আইডিয়া প্রকাশ করতে?
পাঁচ মিনিটের একটা প্রেজেন্টেশন? 
IELTS দিলে কি ৭ পাবেন এখুনি?
নিজের সিভি + কভার লেটার লিখতে পারবেন দোকানের ফর্মেট ছাড়া?
একটা অসাধারণ LinkedIn Profile আছে তো? 
বাংলা, ইংরেজি ছাড়া অন্তত আর একটা ভাষা জানেন (হিন্দি/উর্দু ছাড়া অবশ্যই)?
রেফারেন্স - TED Video, প্রতিদিন নিউজপেপার পড়া, ডিবেটিং সোসাইটি তে যোগ দেয়া, মুভি দেখা আর গান শোনা, চ্যাট জিপিটি ছাড়া আর্টিকেল লিখা।

#Computer -

Excel?
PowerPoint? 
MS Word?
Windows? 
Basic computer troubleshooting?
Image/Video editing?
রেফারেন্স - উপরের প্রোগ্রাম গুলোর কঠিন দক্ষতা।  খবরদার - এসবের কোর্স করবেন না। সার্টিফিকেট নেবেন না। এগুলো নি:শ্বাস নেবার মতই প্রয়োজনীয় স্কিলসেট।

#Currency - 

ব্যাংক কিভাবে কাজ করে জানেন?
ইকোনমিকস এর সাধারণ/ বেসিক ধারণা আছে?
স্টক মার্কেটে কিভাবে ইনভেস্ট করবেন জানেন?
জমি/ রিয়েল এস্টেট এর ব্যাপারে বেসিক জানেন?
কিভাবে পনজি স্কিম, MLM সহ অন্যান্য ধোকাবাজী হয় জানেন? 
রেফারেন্স -  এ সম্বন্ধে বই/ আর্টিকেল / ওয়েব সাইট ঘাটুন/ Economist /HBR ইত্যাদি পড়ুন। এগুলো জানতে MBA নিস্প্রয়োজন

#Customs_and_Etiquettes -

ফর্মাল ডিনারে কিভাবে টেবিল সাজানো থাকে জানেন?
বুফ্যে খাবার নিয়ম কানন?
ফর্মাল/ ক্যাজুয়াল ড্রেস, কোন occasion এ কি পরা যাবে আর যাবে না?
Fork, spoon এর ব্যবহার? 
কিভাবে প্লেন এ ভ্রমণ করবেন, হোটেল এ থাকবেন?
বাথরুম এর ব্যবহার? 
রেফারেন্স - Youtube videos

#Citizenship

দেশের বেসিক constitution 
নাগরিক হিসেবে বেসিক আইনকানুন, বিশেষ করে জিডি/মামলা করা, দেওয়ানি বা ফৌজাদারী আইন, আপনার নাগরিক অধিকার, জমিজমা বা পারিবারিক আইন, উত্তরাধিকার আইন, বিবাহ সংক্রান্ত আইন?
রেফারেন্স - একজন উকিল ও পুলিশ বন্ধুকে ৩ বেলা ব্রেকফাস্ট + এ সংক্রান্ত বেসিক বই ইত্যাদি। 

#Core_Lifeskills

সাঁতার না জানলে জীবন ১৬ আনাই মিছে!
ড্রাইভিং? 
অন্তত একটা ভোকেশনাল/ টেকনিক্যাল স্কিল?
সাইকেল চালানো?
ফার্স্ট এইড?
ডাল, ভাত, আলু ভর্তা, ডিম ভাজি রান্না আর চা বানানো?
কাপড় ধোয়া আর বাসন মাজা?
নিজের মাথা ফ্রিজের মতো ঠান্ডা রাখা, সব কিছুতেই রিয়েক্ট না করে থাকতে পারা?
নিজের শরীর সম্বন্ধে জ্ঞান আর ডায়বেটিস /রক্তচাপ ইত্যাদি নিয়ন্ত্রণ? 
রেফারেন্স - ইচ্ছা, ইচ্ছা ইচ্ছা!

#Calculation 

অংক জানেন না?  জীবন ৩২ আনাই মিছে!
অত্যন্ত দ্রুত যোগ বিয়োগ গুন ভাগ জানেন?
বেসিক geometry আর algebra?
বান্দরের আর চৌবাচ্চার অংক?
শতকরা, সময় আর ঐকিক নিয়ম?
রেফারেন্স - ক্লাস ১০ এর সব অংক বই, MBA Math ব্যাস! অবশ্যই অবশ্যই অবশ্যই 

#Critical_Thinking 

নিজেকে কি জিজ্ঞেস করেন এটা কেন হোলো? না হলে কি হতে পারতো? বিজনেস লস এর কারন কি? ওটা না হলে কি হতো? কিভাবে কাজ আরো কম সময়ে, আরো সহজ ভাবে করা সম্ভব? এই প্রোডাক্ট এর কি কি limitation আছে? আমাকে কিভাবে আরো উন্নতি করতে পারি? দেশ দরিদ্র কেন? কেন জার্মানি আজ জার্মানি? যুদ্ধ না হলে কি হয়?
রেফারেন্স - আপনার সময় আর আপনার মস্তিষ্কই এর রেফারেন্স। 

#Connection

নেটওয়ার্ক নেটওয়ার্ক নেটওয়ার্ক। 
Network is your Net Worth!
Know as many people you want. Offer them values. অন্যের কাজে লাগবেন/ কাজে আসবেন/ উপকারে আসবেন - Touch, train, help and improve as many people as you can. এটাই নেটওয়ার্ক এর মূলমন্ত্র।  আর কিচ্ছু না।

রেফারেন্স - আপনি নিজেই।
আর হ্যা,last but not the least -
Remain humble, rely on the Creator and chill!
Work hard but know that you will definitely fail. Enjoy failing. This is the ultimate experience and teaching you will ever need.

Post a Comment

Previous Post Next Post