সুখ বা Happiness নিয়ে আমাদের সমাজের সবচেয়ে বড় বিভ্রান্তি কী জানেন?

আমরা অবচেতনভাবেই মনে করি—সুখ হলো এমন একটা গন্তব্য, যেখানে পৌঁছানোর জন্য আমাদের সারাজীবন দৌড়াতে হবে। আমরা প্রতিনিয়ত নিজেদের সাথে একটা অলিখিত চুক্তি করি। “মাস্টার্স শেষেই ওই প্রোমোশনটা পেলে”, “ব্যাংক ব্যালেন্সটা আরেকটু ভারী হলে”, “নতুন মডেলের গাড়িটা কিনতে পারলেই”, বা “বড় কোনো প্রজেক্ট হাতে এলেই”—বুঝি জীবনের সব শূন্যতা পূর্ণ হয়ে যাবে!




কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখুন তো—আপনার জীবনের সেই কাঙ্ক্ষিত জিনিসটা পাওয়ার ঠিক কদিন পর আপনি সত্যিকারের সুখী ছিলেন?

মনোবিজ্ঞানের ভাষায় মানুষের এই অদ্ভুত মনস্তত্ত্বকে বলা হয় ‘Hedonic Treadmill’। আপনি জীবনের ট্রেডমিলে যতই ঘাম ঝরিয়ে দৌড়ান না কেন, দিনশেষে আপনি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আমাদের জীবনটাও ঠিক এমন।

আমাদের যতই নতুন কোনো প্রাপ্তিতে খুব ক্ষণিক আনন্দ হয়। গতকাল যে অর্জনটা আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল, আজ সেটা পাওয়ার পর আপনার কাছে তা নিতান্তই সাধারণ। আর কাল আপনি নতুন আরেকটা মরীচিকার পেছনে ঠিক একইভাবে দৌড়াতে শুরু করবেন।

বিখ্যাত লেখক চাক পালানিউক তার কালজয়ী ‘Fight Club’ বইয়ে চরম একটি সত্য কথা বলেছিলেন—
We buy things we don't need, with money we don't have, to impress people we don't like.
(আমরা এমন সব জিনিস কিনি যা আমাদের দরকার নেই, এমন টাকায় যা আমাদের নেই, কেবল তাদের চমক দেওয়ার জন্য যাদের আমরা আদৌ পছন্দই করি with

Rat Race এ ইঁদুরগুলোকে একটা খেলা করানো হয়। তারা ঠিক আমাদের মতোই সকাল থেকে রাত পর্যন্ত খাবার খুঁজতে ছোটে। তারা ছুটছে, টাকা কামাচ্ছে, আর সেই টাকা দিয়ে একটা বিলাসবহুল রঙিন জীবন দেখার সুখে কেনা-কাটা করছে।

কেউ গাড়ি কিনছে, কেউ দামি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করছে, কেউবা সামাজিক হতাশা কাটাতে কৃত্রিম আনন্দ বা মাদক ছুট দিচ্ছে। কিন্তু ওই কেনা সুখের মেয়াদটুকু কতক্ষণ?

কয়েকেক মুহূর্ত!

এরপরই তারা আবার তীব্র শূন্যতায় ভুগছে এবং নতুন কোনো কিছুর পেছনে দৌড়াতে শুরু করছে।

রেসে প্রথম হলেও, দিনশেষে তারা একটা ইঁদুর থেকে যাচ্ছে।

আমাদের প্রফেশনাল লাইফ, ক্যারিয়ারে বা ব্যবসার ক্ষেত্রেও আমরা প্রতিনিয়ত এই একই ইঁদুর দৌড়ের অংশ। একটা মাইলফলক ছোঁয়ার পর আমরা সেটাকে উদযাপন করার আগেই, তার চেয়ে বড় আরেকটা মাইলফলকের পেছনে দৌড়াতে শুরু করি।

আমরা ভুলে যাই যে, এই ইঁদুর দৌড়ের আসলে কোনো ফিনিশিং লাইন নেই।

সুখ আসলে বাজার থেকে কিনে আনার মতো কোনো বস্তু বা নির্দিষ্ট কোনো গন্তব্য নয়।

আপনি যদি আজকের এই মুহূর্তে, আপনার বর্তমান জায়গার ছোট ছোট প্রাপ্তিগুলোর মাঝে আনন্দ খুঁজে নিতে না পারেন, তবে পৃথিবীর সবচেয়ে বড় অর্জনটাও আপনাকে সুখী করতে পারবে না।

Post a Comment

Previous Post Next Post